শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

ফের কমল সোনার দাম, ভরিতে কমলো ২,২১৬ টাকা


প্রকাশ :

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন সকালে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২৩ এপ্রিলও ভালো মানের সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো।


নতুন নির্ধারিত দামে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমে এখন বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ৮০৭ টাকা কমে ২ লাখ ২০০ হাজার ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিল ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা মঙ্গলবার সকাল পর্যন্ত কার্যকর ছিল।

সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা কমতি এসেছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ২৩৩ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ২৩৪ টাকা কমে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ১৭৫ টাকা কমে ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।