বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ঝড়-বৃষ্টিতে ভারতে মন্দিরের দেওয়াল ধস, নিহত ৬


প্রকাশ :

ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের সীমানা দেওয়াল ও টিনশেড ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগম ঘটে। ঘটনার সময় প্রায় ৩৫০ জন মন্দির প্রাঙ্গণে অবস্থান করছিলেন।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, সন্ধ্যায় হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে দর্শনার্থীরা মন্দির চত্বরে থাকা সীমানা দেওয়ালের পাশে টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় দেওয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি