মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ও রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক-সংক্রান্ত অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ২৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির ঘোষিত 'আলোকিত লালমনিরহাট' গড়ার লক্ষ্য বাস্তবায়ন এবং মাদকমুক্ত, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
ডিমেনশিয়া ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার
২১ ঘন্টা আগে