ডিমেনশিয়া জানুন, আলঝেইমারস চিনুন এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ২০ জুলাই সকালে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান মিলনায়তনে ডিমেনশিয়া ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষ সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম),আগে দেশ,আলঝেইমারস সোসাইটি অব বাংলাদেশ, আস্থার ঠিকানা,ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, ঢাকা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাইগাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান। মুখ্য আলোচক ছিলেন নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানুম আক্তার।
আলোচনা করেন ডিমেনশিয়া বিশেষজ্ঞ আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ জেনারেল সেক্রেটারি আজিজুল হক, কেয়ার কনসালটেন্ট ডাক্তার বিনোজির জাহাঙ্গীর নুয়েল, আস্থার ঠিকানা নির্বাহী কর্মকর্তা ডাক্তার ফারজানা ইসলাম সম্পা, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, ঢাকা ভাইস প্রেসিডেন্ট সাইদা আনিস রাখী, বাইগ্রাম সহ-সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগে দেশ এর নির্বাহী পরিচালক ও সেমিনারের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার' ৭১।
সেমিনারে ডিমেনশিয়া ও আলঝেইমারস বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়।

পরে সেমিনারে আলঝেইমার সোসাইটি অপরিচালিত ‘ডিব বাংলাদেশ মেনশিয়া কেয়ারগিভিং (লেভেল-৩)’ কোর্সে ৮ জন ‘কম্পিটেন্ট’ (Competent) বা সফলভাবে উত্তীর্ণদের মাঝে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর সার্টিফিকেট বিতরণ করা হয় ।
সার্টিফিকেট প্রাপ্তরা হলেন ড. এস এম শহিদুল্লাহ, সাদিয়া আফরিন শিল্পে, শামীম হাসান, ডা. শানজিদা মাওলা, ডা. বেনজির জাহাঙ্গীর নুয়েল, জেরিন মেহজাবিন মিম, মো. মিনহাজ আলী,রফিকুল ইসলাম।
সার্টিফিকেট প্রদান করেন, বাইগাম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান।