সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে লুমিনাস ওয়ার্ল্ডের কৃষক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশ :

লুমিনাস ওয়ার্ল্ড আয়োজিত টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৫ জুন)বিকেলে রাজারহাট উপজেলার সিংগারডাবড়ীহাট শিশু নিকেতন মাঠে লুমিনাস ওয়ার্ল্ড এক্সিকিউটিভ ডিরেক্টর সাইদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুড়িগ্রাম জেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা।

খায়রুল বাবু ও রায়হান রাজুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লুমিনাস ওয়ার্ল্ডের পরিচালক আবু ইউসুফ আলী,লুমিনাস এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোনেম,লুমিনাস গ্রুপের কনসালটেন্ট ডক্টর নুর হোসেন,লুমিনাস গ্রুপের ডিরেক্টর এডমিন আনোয়ার হোসেন,লুমিনাস গ্রুপের ডিরেক্টর রুহুল আমীন,রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস,রাজারহাট থানা সেকেন্ড অফিসার ইনচার্জ রেজাউল করিম,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,লুমিনাস গ্রুপের ডিরেক্টর আর,এম রাসেল,লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম প্রমুখ।