শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে পুলিশ সদস্যের


প্রকাশ :

রংপুর কোতয়ালী থানায় কর্মরত শাহ আলম (৪৫) নামে এক পুলিশ সদস্যের হার্টঅ্যাটাক করে মৃত্যু হয়েছে|শুক্রবার (১২ জুন) রাত ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে|

নিহত পুলিশ সদস্য শাহ আলম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পাখিউড়া গ্রামের শামসুল হকের ছেলে| শাহ আলম ২০০১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বিভাগে নিয়োগ প্রাপ্ত হন| তার বর্তমান চাকরির বয়স কাল ২৫ বৎসর|

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, কোতয়ালী থানায় কর্মরত থাকাকালীন পুলিশ সদস্য শাহ আলম শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়| চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন|তার এ অকাল মৃত্যুতে রংপুর জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর গভীর শোক প্রকাশ করেছে| একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন|