ভারতীয় নাগরিকদের সহায়তায় বিএসএফ সীমান্তে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় পিছু হটেন তারা। সোমবার (২০ জুলাই) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।
সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস হতে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি স্থানে ওই খুঁটি স্থাপনের চেষ্টা করে তারা।
বিজিবি ও স্থানীরা জানায়, সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।
বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধাঁ প্রদান করলে বিএসএফ পিছু হটে।
বিজিবি জানায়, এঘটনার পর সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
আবারও বাড়ল সোনার দাম, কার্যকর নতুন মূল্য
৯ ঘন্টা আগে