ঈদুল আজহায় কোরবানির মাংস কাটা, ধোয়া ও ভাগাভাগির কাজ করতে গিয়ে হাতে কাঁচা মাংসের তীব্র গন্ধ লেগে থাকা খুবই সাধারণ ঘটনা। অনেক সময় বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরও সেই গন্ধ সহজে যায় না। তবে ঘরে থাকা কিছু পরিচিত উপকরণ ব্যবহার করেই সহজে দূর করা যায় এই বিরক্তিকর গন্ধ।
জেনে নিন হাতে লেগে থাকা মাংসের গন্ধ দূর করার কার্যকর কিছু উপায়—
টুথপেস্ট ব্যবহার করুন
সাদা টুথপেস্ট হাতে নিয়ে ভালোভাবে ঘষে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। টুথপেস্টে থাকা বেকিং সোডা ও পরিষ্কারক উপাদান হাতে জমে থাকা চর্বি ও দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।
স্টেইনলেস স্টিল ঘষতে পারেন
রান্নাঘরের স্টিলের কল, চামচ বা সিঙ্ক ঠান্ডা পানির নিচে রেখে হাতে ঘষুন। অনেকের মতে, স্টেইনলেস স্টিল হাতে থাকা গন্ধের জন্য দায়ী কিছু উপাদান দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
বেকিং সোডা ও লেবুর মিশ্রণ
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অল্প লেবুর রস বা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর হাতে আলতোভাবে ঘষে ধুয়ে ফেলুন। এটি ত্বকের তেলাভাব ও দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
কফির গুঁড়া ব্যবহার করুন
ব্যবহৃত বা তাজা কফির গুঁড়া হাতে কিছুক্ষণ ঘষে ধুয়ে নিলে গন্ধ অনেকটাই কমে যায়। পাশাপাশি হাতে হালকা কফির সুগন্ধও থেকে যায়।
ভিনেগার হতে পারে সমাধান
সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে তাতে হাত কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভিনেগারের অম্লীয় উপাদান দুর্গন্ধ কমাতে কার্যকর।
ঠান্ডা পানি ব্যবহার করুন
মাংস কাটার বা ধোয়ার পর হাত পরিষ্কার করতে গরম পানির বদলে ঠান্ডা পানি ব্যবহার করা ভালো। কারণ গরম পানি ত্বকের রন্ধ্র খুলে দেয়, ফলে গন্ধ আরও বেশি আটকে যেতে পারে।
গ্লাভস ব্যবহার করুন
সম্ভব হলে কাঁচা মাংস ধরার সময় ফুড-সেফ গ্লাভস ব্যবহার করুন। এতে হাতে গন্ধ লাগার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ইফতারে প্রশান্তি দেবে তরমুজের শরবত
৪ মাস আগে
ইফতারে প্রশান্তি দেবে তরমুজের শরবত
৪ মাস আগে