লালমনিরহাট জেলা পর্যায়ের বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক দলের ফাইনাল খেলায় আদিতমারী উপজেলার দুরারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে|
অন্যদিকে বালিকা বিভাগে পাটগ্রাম উপজেলার টেপুরগড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-১ গোলে হাতীবান্ধা উপজেলার মধ্য সিংগিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে|
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু| এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব আহসান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম|