নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলায় ব্যাপক সাড়া পড়েছে| জেলার ৫টি উপজেলা ও পৌরসভা মিলিয়ে ৮টি ক্রীড়া ক্যাটাগরিতে মোট ৯৭৩ জন কিশোর-কিশোরী আবেদন সম্পন্ন করেছে।
লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জান জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—এই ৮টি ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন করেছে।
এ মধ্যে লালমনিরহাট পৌরসভা থেকে ২১৬ জন (কিশোর ১৫৮, কিশোরী ৫৮ জন), সদর উপজেলা থেকে ১৯২ জন (কিশোর ১৬৮, কিশোরী ২৪ জন), আদিতমারী উপজেলা থেকে ৯০ জন (কিশোর ৬৯, কিশোরী ৩১ জন), কালীগঞ্জ উপজেলা থেকে ১৩৯ জন (কিশোর ১২০, কিশোরী ১৯ জন), হাতীবান্ধা উপজেলা থেকে ১১৫ জন (কিশোর ৮৩, কিশোরী ৩২ জন), পাটগ্রাম উপজেলা থেকে সর্বোচ্চ ২২১ জন (কিশোর ১৮৪, কিশোরী ৩৭ জন)|