শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

সৌদি পৌঁছালেন ৪১ হাজারের বেশি হজযাত্রী, ১০৪ ফ্লাইট সম্পন্ন


প্রকাশ :

চলতি হজ মৌসুমে সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন যাত্রী গন্তব্যে পৌঁছেছেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন। শনিবার (২ মে) রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় অবতরণ করেছে ১০৪টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইট রয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে—এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে, ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।