বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের প্রাণ গেল ৪ জনের


প্রকাশ :

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর থেকে এক রোগীকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকসহ পাঁচজন নিহত হন।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীরের স্ত্রী খুশি বেগম (৪৫) ও জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম (৫০)। নিহত অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

স্বজনরা জানান, পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই এই দুর্ঘটনার শিকার হন তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।