বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রয়কারী আটক


প্রকাশ :

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)অনলাইনে ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে।  মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন |

মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী  জানান,পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে| পুলিশের হেড কোয়ার্টার্সের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর নগরীর সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে|পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালায় পুলিশ| অভিযানে অভিযুক্ত শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করে|আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র| তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামে|শিশু আইনের বিধান অনুযায়ী ওই শিক্ষার্থীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ|

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি ¯^ীকার করেছে|প্রথমিক ভাবে তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহ জনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে|

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে|