শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বেরোবি’র ভিসির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলনে মব হামলার অভিযোগ


প্রকাশ :

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. মোঃ শওকাত আলীর পদত্যাগের দাবিতে  ডাকা শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে প্রক্টরের উপস্থিতিতে মব করে হামলার অভিযোগ উঠেছে|ফলে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন পন্ড হয়ে যায়|

শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়|গতকাল বৃহস্পতিবার রাতে উপাচার্যের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়| তবে শুক্রবার দুপুর ১২টার দিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনের ডাক দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল|

শুক্রবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন শুরুর কিছু আগে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান উপস্থিত হয়ে আয়োজক শিক্ষার্থীদের কাছে সংবাদ সম্মেলনের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান| এ সময় অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে না বলে তিনি জানান|

সংবাদ সম্মেলনের আয়োজক পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামকে উদ্দেশ্য করে প্রক্টর ফেরদৌস রহমান বলেন, উপাচার্য কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজের পদ ও একই সঙ্গে শিক্ষকতাও ছেড়ে দেবেন|

শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন| এ সময় তিনি জাল সনদে চাকরির অভিযোগ ওঠা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রক্টরের কাছে তা জানতে চান|

প্রক্টর ফেরদৌস রহমান বলেন, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সনদ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এবং যাচাই শেষে প্রতিবেদন পাওয়া যাবে|

একপর্যায়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে অভিযোগকারী শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী আখ্যা দেন এবং তিনি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন| এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হলে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছায়|

অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পূর্ব ঘোষিত সময়ে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ভিসির পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করতে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়| এক পর্যায়ে ছাত্রদল সম্মেলনের টেবিল খুলে ফেলাসহ কলার ধরে হেনস্তা করে| উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলন করছিলেন| প্রক্টরের প্রত্যক্ষ নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পন্ড করে দিয়েছে|বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেন|তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নিয়ে ধারাবাহিক টালবাহানা ও ব্যর্থতায় শিক্ষার্থীরা চরমভাবে ক্ষুব্ধ| যৌন নিপীড়নের অভিযোগ থাকা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে তাদের রক্ষার প্রবণতা দেখা গেছে বলেও দাবি করেন|

 হামলার শিকার ও অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম আরো বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  উপাচার্যের পদত্যাগের দাবিতে একটি সংবাদ সম্মেলনের ডাকা হয়| যা কোনো মনগড়া অভিযোগ নয়| এক পর্যায়ে রেজিস্ট্রার  আসেন এবং তিনি মিডিয়ার সামনে জানান, তিনি অভিযোগ গুলো শুনবেন| অভিযোগ শোনার একপর্যায়ে ছাত্রদল কর্তৃক আমাকে ট্যাগিং করা হয়|ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি যে আগে ছাত্রলীগের লিফলেট বিতরণ করত সে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গলার কলার ধরে মারতে আসে|

এ বিষয়ে অভিযোগ অ¯^ীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে|

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছিলাম| এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সেখানে আসায় ঝামেলার সৃষ্টি হয়|